মূল অংশে যান

ইনভয়েস বানান

একজনের জন্য বা পুরো ব্যাচের মাসিক ইনভয়েস এক ক্লিকে।

হালনাগাদ: ১৫ অক্টোবর, ২০২৬

একজনের জন্য

Fees এ New invoice চাপুন। শিক্ষার্থী বেছে নিন, শিরোনাম (যেমন "অক্টোবর মাসের বেতন"), টাকা আর শেষ তারিখ দিন। ছাড় দিলে কারণ লিখে রাখুন।

সবার জন্য

Generate monthly চাপলে পুরো ব্যাচের (বা সবার) মাসিক ইনভয়েস একবারে বানানো যায়। একই মাসের ইনভয়েস দুবার বানালে সিস্টেম ধরে ফেলে।

কিস্তি

বড় ফি কিস্তিতে ভাগ করা যায়। প্রতিটা কিস্তির তারিখ আর টাকা ঠিক করে দিন।

ভুল হলে

ইনভয়েস মোছা যায় না। কারণ লিখে বাতিল (void) করতে হয়, যাতে হিসাব থেকে কিছু হারিয়ে না যায়।

লেখাটা কি কাজে লেগেছে?

উত্তর পাননি?

সরাসরি আমাদের WhatsApp-এ লিখুন। আমরা সাহায্য করব।

ইনভয়েস বানান | EduLab সহায়তা