মূল অংশে যান

প্রথম দিনে কী কী করবেন

নতুন ওয়ার্কস্পেসে প্রথম ঘণ্টায় যা সেট করে নিলে বাকি কাজ সহজ হয়।

হালনাগাদ: ১৫ অক্টোবর, ২০২৬

ধাপে ধাপে

  1. শাখা যোগ করুন, একটাই থাকলেও। মেনু থেকে Branches এ যান।
  2. কোর্স আর ব্যাচ বানান। মেনু থেকে Academics এ যান।
  3. শিক্ষার্থী যোগ করুন, একজন একজন করে অথবা এক্সেল থেকে Imports এ।
  4. ফি-র কাঠামো ঠিক করুন, Fees এর Fee structures ট্যাবে।
  5. স্টাফ ডাকুন, Team থেকে, আর তাঁদের রোল ঠিক করুন।

ড্যাশবোর্ডের উপরে "Finish setting up your coaching" কার্ডে কোন ধাপ বাকি আছে দেখা যায়।

কোনটা আগে?

কোর্স আর ব্যাচ আগে বানাতে হবে, কারণ শিক্ষার্থীকে ব্যাচে ভর্তি করতে হয়। ফি-র কাঠামো পরে করলেও চলে, কিন্তু ইনভয়েস বানানোর আগে করে নিন।

লেখাটা কি কাজে লেগেছে?

উত্তর পাননি?

সরাসরি আমাদের WhatsApp-এ লিখুন। আমরা সাহায্য করব।

প্রথম দিনে কী কী করবেন | EduLab সহায়তা